বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খাগড়াছড়িতে "তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্টিত
logo

খাগড়াছড়িতে "তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্টিত

জেলা তথ্য অফিস, খাগড়াছড়ি'র আয়োজনে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শিরোনামে "তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় খাগড়াছড়ি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শিরোনামে "তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ" শীর্ষক মতবিনিময় সভায়   জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেনে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপসচিব নাজমুন আরা সুলতানা,। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র খাঁ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং।

অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসার উক্ত বিষয়টি পাওয়ার পযেন্টের মাধ্যমে উপস্থাপন করেন। প্রধান অতিথি বলেন, তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে আমাদের তরুণদের আধুনিক প্রযুক্তির সক্রিয়তা ও বিকাশকে কাজে লাগাতে হবে। নিজেদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তরুণরাই বিশ্বের বুকে বাংলাদেশের নেতৃত্ব দিবে। বিশেষ অতিথি নারায়ন চন্দ্র খাঁ বলেন, বর্তমানে চাকুরিতে টেকনিক্যাল ট্রেনিং প্রাপ্ত দক্ষদের বিশেষ চাহিদা রয়েছে। 

টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে তরুন বেকারদের টেকনিক্যাল বিষয়ে কয়েকটি ট্রেডে তিন মাসব্যাপী এবং চার মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মাধ্যমে চাকরি পাওয়া এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি খুবই সহজ হচ্ছে। বিশেষ অতিথি ঞ্যোহ্লা মং বলেন, পাহাড়ী জনপদের তরুণদের দক্ষ করে কর্মসংস্থান সৃষ্টি করতে টেকনিক্যাল ট্রেনিং বিশেষ অবদান রাখছে। তরুণ্যের জাগরণের মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। সভাপতি মোঃ বেলায়েত হোসেন বলেন, সভ্যতার বিকাশের সাথে সাথে উন্নতির বিভিন্ন স্তরে চারটি শিল্প বিপ্লব ঘটেছে। আমরা বর্তমানে চতুর্থ শিল্প বিল্পবের টেকনোলজি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লবের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি। বিশ্বায়নের এ যুগে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ অন্যান্য প্রযুক্তির উৎকর্ষতা বিকাশকে কাজে লাগাতে তরুনদের দক্ষ হওয়ার বিকল্প নেই। 

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন