বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্ট এর ১৯ দিনে ১০২ জন গ্রেপ্তার দুটি অস্ত্র উদ্ধার
logo

খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্ট এর ১৯ দিনে ১০২ জন গ্রেপ্তার দুটি অস্ত্র উদ্ধার

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল বিশেষ প্রতিনিধিঃ- খাগড়াছড়িতে "অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় খাগড়াছড়ি থানায় একজন ও মাটিরাঙ্গা থানায় একজন সহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে জেলার ৯টি থানা থেকে ১৯ দিনে ১০২ জন গ্রেফতার

সহ দুটি অস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন,  ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ বেলাল হোসেন (সাবেক ইউপি মেম্বার)(৬৭) এবং মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মোঃ আমির হোসেন (৪৮)।

গত ১৬ ফেব্রুয়ারি  দিঘীনালা থানা একটি দেশীয় তৈরী শুটার গান ও একটি লাল কার্তুজ উদ্ধার করে। একই দিনে মহালছড়ি থানায় একটি পিস্তল উদ্ধার করে পুলিশ।

“অপারেশন ডেভিল হান্ট” গত ৯ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলা সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে বলে জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন