বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
চট্টগ্রাম প্রতিদিন খাগড়াছড়িতে জেলা ছাত্রদলের উদ্যােগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
logo

খাগড়াছড়িতে জেলা ছাত্রদলের উদ্যােগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার প্রদান করা হয়েছে।

বুধবার(১৮ জুন) সন্ধ্যায় জেলা ছাত্রদলের  উদ্যোগে কলাবাগানস্থ বৈঠকের হল রুমে   এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার প্রদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার তুলেদেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি  ওয়াদুদ ভূইয়া।

জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সোহেল-এর সঞ্চলনায়  জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক  এডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপি নেতা অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শাহেদুল হোসেন সুমন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, সাবেক সিনিয়র সহ সভাপতি নুরশাহ হোসেন বাপ্পি মজুমদার, সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দে, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আনিসুল আলম আনিক, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: রফিক, প্রচার সম্পাদক জাকির হোসেন জিকুসহ ছাত্রদল নেতাকর্মী ও পাহাড়ি-বাঙ্গালী সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি,র বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি  ওয়াদুদ ভূইয়া বলেছেন,আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত।সু-শিক্ষা গ্রহণ করে সু-নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে। শিক্ষা জীবন শেষ করে তারা দেশের নেতৃত্ব দেবে।ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা দীর্ঘায়িত করতে ছাত্রলীগের হাতে বই-কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিল।আর ফ্যাসিস্ট শেখ হাসিনার ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে যৌন হয়রানিসহ চাঁদাবাজি, ছিনতাই, টেন্ডারবাজিসহ নানা অপকর্মে জড়িয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধংস করে দিয়েছিল।তিনি বলেন, শিক্ষার্থীদের দেশের সঠিক ইতিহাস জানতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনী সম্পর্কে জানার আহবান জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন