খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে স্থানীয় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (০৬ আগস্ট) সকালের দিকে খাগড়াছড়ি সদর জোনের আয়োজনে জোন সদর দপ্তরের বাগান বিলাশ অডিটোরিয়ামে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা কার্যত্রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা সামগ্রী তুলে দেন সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম।
এসময় তিনি বলেন, “আমরা সর্বদা স্থানীয় মানুষের পাশে আছি। বিপদে-আপদে সেনাবাহিনী মানবিক সহায়তা দিয়ে যাবে।” পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য খাগড়াছড়ি জোন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। এই এলাকার পাহাড়ী বাঙ্গালির মধ্যে সম্প্রীতির ভ্রাতৃত্বের বন্ধন অন্যান্য সময়ের চেয়ে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।
অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবার জন্য আর্থিক অনুদান, সেলাই মেশিন ও ত্রান সামগ্রী দেওয়া হয়েছে।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাপনে সহায়ক হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী দেশের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান
খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান
খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে স্থানীয় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (০৬ আগস্ট) সকালের দিকে খাগড়াছড়ি সদর জোনের আয়োজনে জোন সদর দপ্তরের বাগান বিলাশ অডিটোরিয়ামে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা কার্যত্রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা সামগ্রী তুলে দেন সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল
মোঃ খাদেমুল ইসলাম।এসময় তিনি বলেন, “আমরা সর্বদা স্থানীয় মানুষের পাশে আছি। বিপদে-আপদে সেনাবাহিনী মানবিক সহায়তা দিয়ে যাবে।” পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য খাগড়াছড়ি জোন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। এই এলাকার পাহাড়ী বাঙ্গালির মধ্যে সম্প্রীতির ভ্রাতৃত্বের বন্ধন অন্যান্য সময়ের চেয়ে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।অসহায় মানুষের মাঝে চিকিৎসা
সেবার জন্য আর্থিক অনুদান, সেলাই মেশিন ও ত্রান সামগ্রী দেওয়া হয়েছে।সহায়তা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাপনে সহায়ক হবে।উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী দেশের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত