বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খাগড়াছড়িতে ‘ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের  দাবীতে চার প্রার্থীর সংবাদ সম্মেলন
logo

খাগড়াছড়িতে ‘ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের  দাবীতে চার প্রার্থীর সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনের ‘ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ’(রেড মার্ক) কেন্দ্রসমূহে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রতিদ্বন্ধী চার সংসদ সদস্য প্রার্থী। 
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির মনোনীত প্রাথী ওয়াদুদ ভৃইয়া। খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
রাজনৈতিক দলগুলোর আন্দোলন ও ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট প্রদানের জন্য তরুণ সমাজ ও নতুন ভোটাররা অধীর অপেক্ষায় রয়েছেন উল্লেখ করে ওয়াদুদ ভুইয়া বলেন, তবে খাগড়াছড়ির সর্বস্তরের ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবেন কি না, তা নিয়ে বর্তমানে জনমনে গভীর সংশয় ও উদ্বেগ বিরাজ করছে।
চিহ্নিত ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন, ভোটের অন্তত তিন দিন পূর্ব হতে দুর্গম এলাকাগুলোতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করে  সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি দাবি জানান ওয়াদুদ ভুইয়া।
দুর্গম এলাকায় নিয়মিত টহল বৃদ্ধি করারর দাবী জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পূর্বরাত থেকেই কেন্দ্রভিত্তিক নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে । সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে দ্রুত সঠিক তথ্য প্রচার ও নজরদারি বৃদ্ধি করতে হবে।
এ সময় দুর্গম এলাকায় নিয়মিত টহল, হেডম্যান, কারবারি, গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে আস্থাশীল পরিবেশ তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে দ্রুতকরাসহ ৬ দফা দাবি তুলে ধরেন। 
সংবাদ সম্মেলন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  জাতীয় পার্টির লাঙল প্রতিকের প্রার্থী মিথিলা রোয়াজা, গণঅধিকার পরিষদ এর ট্রাক প্রতিকের দীনময় রোয়াজা ও ইনসানিয়াত  বাংলাদেশ এর আপেল প্রতিকের প্রাথী মো. নূর ইসলামসহ কর্মী সমর্থক ও আয়োজকরা উপস্থিত ছিলেন।

খুঁজুন