বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন কেয়া পায়েল যে কারণে মাফ চাইলেন
logo

কেয়া পায়েল যে কারণে মাফ চাইলেন

সম্প্রতি তার শারীরিক পরিবর্তন বা প্লাস্টিক সার্জারি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ গুঞ্জন ও সমালোচনা তৈরি হয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।নেটিজেনদের অনেকেই দাবি করেন সৌন্দর্য বাড়াতে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন এই অভিনেত্রী। অবশেষে নিজের সার্জারি গুঞ্জন ও ট্রল নিয়ে মুখ খুলেছেন কেয়া পায়েল।

কেয়া পায়েল সম্প্রতি এক সাক্ষাৎকারে সার্জারি প্রসঙ্গে প্রশ্ন করা হলে জানান তিনি জন্মগতভাবেই সুন্দর এবং ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছেন। তবে নিজের একটি বিউটি স্যালন থাকায় সৌন্দর্য নিয়ে আরও বেশি কাজ করার আগ্রহ তৈরি হয় তার। সেই আগ্রহ থেকেই চেহারায় সামান্য পরিবর্তন আনেন তিনি।

এ বিষয়ে কেয়া পায়েল বলেন, ‘কখনো আমার মধ্যে এমন কোনো উদ্দেশ্য ছিল না যে এক্সট্রা কিছু করে সৌন্দর্য বাড়াতে হবে। কারণ আমি যেমন আছি তেমনই খুশি। তবে টুকটাক দুই একটা জিনিস একটু জাস্ট অ্যাড করেছি। আর তাতেই আমার ভক্তরা এমনভাবে ক্ষেপে গেল যে তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাদের এই অবস্থা দেখে আমি মনে মনে বললাম ভাই মাফ চাই, আর হবে না।

বাইরের দেশের তারকারা এমন পরিবর্তন করলে সেটিকে গ্রুমিং বলা হয় অথচ দেশের শিল্পীদের ক্ষেত্রে ট্রল করা হয় কেন এমন প্রশ্নের জবাবে দেশের মানুষের মানসিকতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এই অভিনেত্রী।

দেশের মানুষকে অতি আবেগী উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশের মানুষ একটু অতি আবেগী। তারা না জেনে একজন বলা শুরু করলে অন্যরাও তাল মেলায়। তারা জানেও না কী হয়েছে। এমনকি আমার পাঁচ বছর আগের ছবি দেখেও এখন মন্তব্য করে। এই হুজুগে মানসিকতা আমাদের পুরো জাতির মধ্যেই রয়েছে।’

রাস্তায় অকারণে ভিড় জমানোর উদাহরণ টেনে তিনি আরও বলেন, ‘রাস্তায় কোনো ঘটনা ছাড়াই শুধু ভিড় দেখে মানুষ জড়ো হয়। সেখানে কী হচ্ছে তা না জেনেই মানুষ দাঁড়িয়ে যায়। এই মানসিকতা আসলে অনেক দিন ধরে প্র্যাকটিস হচ্ছে।

খুঁজুন