খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ওয়ার্ডবাসীর যোগাযোগের সুবিধার্থে ওয়ার্ড অফিসে উপস্থিতির নির্ধারিত সময় ও মোবাইল ফোন নম্বর উল্লেখপূর্বক নোটিশ বোর্ডে প্রদর্শনের জন্য ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।
আজ সোমবার ০২ মার্চ বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।
তিনি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, দাপ্তরিক কাজ করার পাশাপাশি আপনাদের নির্ধারিত ওয়ার্ডের দায়িত্বও পালন করতে হচ্ছে। ফলে সার্বক্ষণিক ওয়ার্ড অফিসে উপস্থিত থাকতে না পারায় নগরবাসীর বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হচ্ছে।
নগরবাসী যাতে কেসিসি প্রদত্ত সেবা ও ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সহজে যোগাযোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে।
একই সাথে সভায় প্রশাসক উন্নয়ন কাজ শেষে দীর্ঘদিন নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে রাখা হচ্ছে কিনা, নিজ নিজ ওয়ার্ড এলাকার সড়কসমূহে পর্যাপ্ত সড়কবাতি আছে কি না, নির্ধারিত সময়ে সড়ক বাতি জালানো ও বন্ধ করা হচ্ছে কি-না, স্পর্শকাতর স্থানসমূহে বিদ্যমান বর্জ্য সংরক্ষণ স্থান থেকে দ্রুত বর্জ্য অপসারণ করা হচ্ছে কি-না।
দীর্ঘদিন সড়কের ওপর যানবাহন ফেলে রাখা হচ্ছে কি-না তা তদারকির পাশাপাশি ভ্রাম্যমান শব্জি বিক্রেতাদের জন্য সময় বেধে দেয়া ও ক্রয়-বিক্রয় শেষে নিজ দায়িত্বে বর্জ্য অপসারণে তাদের মধ্যে সচেতনতা তৈরী করার জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
কেসিসি'র ৩১টি ওয়ার্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু
কেসিসি'র ৩১টি ওয়ার্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু
খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ওয়ার্ডবাসীর যোগাযোগের সুবিধার্থে ওয়ার্ড অফিসে উপস্থিতির নির্ধারিত সময় ও মোবাইল ফোন নম্বর উল্লেখপূর্বক নোটিশ বোর্ডে প্রদর্শনের জন্য ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। আজ সোমবার ০২ মার্চ বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। তিনি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, দাপ্তরিক কাজ করার পাশাপাশি আপনাদের নির্ধারিত
ওয়ার্ডের দায়িত্বও পালন করতে হচ্ছে। ফলে সার্বক্ষণিক ওয়ার্ড অফিসে উপস্থিত থাকতে না পারায় নগরবাসীর বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। নগরবাসী যাতে কেসিসি প্রদত্ত সেবা ও ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সহজে যোগাযোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। একই সাথে সভায় প্রশাসক উন্নয়ন কাজ শেষে দীর্ঘদিন নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে রাখা হচ্ছে কিনা, নিজ নিজ ওয়ার্ড এলাকার সড়কসমূহে পর্যাপ্ত সড়কবাতি আছে কি না, নির্ধারিত সময়ে সড়ক বাতি জালানো ও বন্ধ করা হচ্ছে কি-না, স্পর্শকাতর স্থানসমূহে বিদ্যমান বর্জ্য সংরক্ষণ স্থান থেকে দ্রুত বর্জ্য অপসারণ
করা হচ্ছে কি-না। দীর্ঘদিন সড়কের ওপর যানবাহন ফেলে রাখা হচ্ছে কি-না তা তদারকির পাশাপাশি ভ্রাম্যমান শব্জি বিক্রেতাদের জন্য সময় বেধে দেয়া ও ক্রয়-বিক্রয় শেষে নিজ দায়িত্বে বর্জ্য অপসারণে তাদের মধ্যে সচেতনতা তৈরী করার জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত