খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৩১নং ওয়ার্ড কার্যালয়ে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র আওতায় এলাকার সুবিধাভোগী গর্ভবতী মায়েদের মাঝে আর্থিক সহায়তার আবেদন ফরম বিতরণ করা হয়েছে।
এক আনুষ্ঠানিকতার মাধ্যমে সুবিধাভোগীদের হাতে এই ফরম তুলে দেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
ফরম বিতরণকালে কেসিসি প্রশাসক বলেন, অবহেলিত ও প্রান্তিক পর্যায়ের মা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এই কর্মসূচির মাধ্যমে গর্ভবতী মায়েরা যাতে সঠিক সময়ে প্রয়োজনীয় পুষ্টি ও চিকিৎসা সেবা পেতে পারেন, তা নিশ্চিত করা হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের অত্যন্ত স্বচ্ছতার সাথে এই কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়ার্ড অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সুবিধাভোগী গর্ভবতী মায়েরা উপস্থিত ছিলেন। ফরম হাতে পেয়ে মায়েরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।
কেসিসির ৩১নং ওয়ার্ডে গর্ভবতী মায়েদের মাঝে আর্থিক সহায়তার ফরম বিতরণ
কেসিসির ৩১নং ওয়ার্ডে গর্ভবতী মায়েদের মাঝে আর্থিক সহায়তার ফরম বিতরণ
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৩১নং ওয়ার্ড কার্যালয়ে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র আওতায় এলাকার সুবিধাভোগী গর্ভবতী মায়েদের মাঝে আর্থিক সহায়তার আবেদন ফরম বিতরণ করা হয়েছে। এক আনুষ্ঠানিকতার মাধ্যমে সুবিধাভোগীদের হাতে এই ফরম তুলে দেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম
মঞ্জু। ফরম বিতরণকালে কেসিসি প্রশাসক বলেন, অবহেলিত ও প্রান্তিক পর্যায়ের মা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এই কর্মসূচির মাধ্যমে গর্ভবতী মায়েরা যাতে সঠিক সময়ে প্রয়োজনীয় পুষ্টি ও চিকিৎসা সেবা পেতে পারেন, তা নিশ্চিত করা
হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের অত্যন্ত স্বচ্ছতার সাথে এই কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়ার্ড অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সুবিধাভোগী গর্ভবতী মায়েরা উপস্থিত ছিলেন। ফরম হাতে পেয়ে মায়েরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত