বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কেএমপি'তে তদন্তকারী কর্মকর্তাদের দায়িত্ব. মনোযোগ ও উৎকর্ষতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালা
logo

কেএমপি'তে তদন্তকারী কর্মকর্তাদের দায়িত্ব. মনোযোগ ও উৎকর্ষতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালা

খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে আজ ২৪ জুন সকল ১১টায় তদন্তকারী কর্মকর্তাদের দায়িত্ব, মনোযোগ ও উৎকর্ষতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কেএমপি'র ৮ টি থানা এবং গোয়েন্দা বিভাগের মোট ২৮ জন তদন্তকারী কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, পুলিশিং সেবা দিয়ে জনগণের আস্থা অর্জনের জন্য তদন্তকারী কর্মকর্তাদের আরো দক্ষ, পেশাদার, মানবিক এবং জবাবদিহিমূলক হতে হবে। হয়রানি এড়িয়ে ও জটিলতা কমিয়ে সেবাপ্রত্যাশীকে সেবা দিতে হবে।

মামলার তদন্তকালে নিরপেক্ষতা বজায় রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। ফৌজদারি অপরাধ সংঘটন ও অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিহত করতে তথ্য-প্রযুক্তির নতুন নতুন কৌশল ব্যবহার করে সর্বোচ্চ ধৈর্য্য, সহিষ্ণুতা ও পেশাদরিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন. সবার নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন, সততা ও নৈতিকতার চর্চা এবং দেশপ্রেমের কমিটমেন্টের মাধ্যমে চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে বাংলাদেশ পুলিশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান: ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ)জনাব মোঃ আবু তারেক: ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-সেবা এবং ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি)জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন