জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত গণ-অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায়। পরে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে শিরীন শারমিনের পক্ষে আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে বলে, আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। তবে আদালত তার শারীরিক অসুস্থতা বিবেচনায় নিয়ে পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত অন্তর্র্বতীকালীন জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ৭ এপ্রিল লালবাগ থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তারও আগে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত গণ-অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায়। পরে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। রোববার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী
বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে শিরীন শারমিনের পক্ষে আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে বলে, আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। তবে আদালত তার শারীরিক অসুস্থতা বিবেচনায় নিয়ে পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত
অন্তর্র্বতীকালীন জামিন মঞ্জুর করেন। এর আগে গত ৭ এপ্রিল লালবাগ থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তারও আগে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত