বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস কারা পাবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি? জেনে নিন আবেদনের নিয়ম
logo

কারা পাবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি? জেনে নিন আবেদনের নিয়ম

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি: শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তির ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগীয় চেয়ারম্যানের সুপারিশসহ আবেদনপত্র আগামী ১০ জুনের মধ্যে রেজিস্ট্রার বরাবর সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন পাঠানোর ই-মেইল ঠিকানা হলো [email protected]

এতে আরও বলা হয়, স্নাতকোত্তর শিক্ষার্থীদের ক্ষেত্রে অর্থবছরের সংশ্লিষ্টতা অনুযায়ী সর্বশেষ যাদের মাস্টার্স সম্পন্ন হয়েছে, তারাও আবেদন করতে পারবেন।আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে বলা হয়েছে শিক্ষার্থীদের।

বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

খুঁজুন