আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির কাঁঠালিয়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে ১৬টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার মাঝে খেজুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন, পিআইও মো. যোবায়ের হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল হালিম।
এ সময় ১৬টি মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে মোট ১৬কার্টন খেজুর তুলে দেয়া হয়। প্রতিটি কার্টনে আট কেজি করে খেজুর ছিল, যা রমজান মাসে মাদরাসার শিক্ষার্থী ও এতিমদের ইফতারের জন্য সহায়তা হিসেবে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকবুল হোসেন বলেন, ‘পবিত্র রমজান মাসে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সরকার অসহায় ও এতিম শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তাদের ইফতারের জন্য এ খেজুর বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
খেজুর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে খেজুর বিতরণ
কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে খেজুর বিতরণ
আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির কাঁঠালিয়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে ১৬টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার মাঝে খেজুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন, পিআইও মো. যোবায়ের হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল হালিম।
এ সময় ১৬টি মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে মোট ১৬কার্টন খেজুর তুলে দেয়া হয়। প্রতিটি কার্টনে আট কেজি করে খেজুর ছিল, যা রমজান মাসে মাদরাসার শিক্ষার্থী ও এতিমদের ইফতারের জন্য সহায়তা হিসেবে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকবুল হোসেন বলেন, ‘পবিত্র রমজান মাসে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের
পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সরকার অসহায় ও এতিম শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তাদের ইফতারের জন্য এ খেজুর বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’ খেজুর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত