বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কালিয়াকৈরে বসতবাড়িতে ডাকাতি টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট
logo

কালিয়াকৈরে বসতবাড়িতে ডাকাতি টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট

গাজীপুরের কালিয়াকৈরে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। লুট করা হয়েছে টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল। মঙ্গলবার গভীর রাতে উপজেলার  বরাব এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বরাব এলাকার আবুল কালাম আজাদের  বসত বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। মঙ্গলবার গভীর রাতে মুখোশ পরিহিত ৫/৬ জনের একদল ডাকাত তার বসতবাড়িতে হানা দেয়। প্রথমে রাত ওই বসতবাড়ির সামনের গেইট ভেঙ্গে ভিতরে ঢুকে ডাকাত সদস্যরা। এসময় ওই তাকে ও তার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত সদস্যরা। পরে তারা আড়াই ভরি স্বর্ণ, ২৫ হাজার টাকা,  দুটি মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুট করে। ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

ভুক্তভোগী আবুল কালাম বলেন, মুখোশ পরিহিত ডাকাত সদস্যরা বাড়ির সামনের গেইট ভেঙ্গে ভিতর ঢুকে আমাদের  অস্ত্রের মুখে জিম্মি করে‌। পরে তারা টাকা ও  স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে চলে যায়।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুস সেলিম জানান, ডাকাতির খবর পেয়ে রাতেই টহল পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্ত তার আগেই ডাকাত দল পালিয়ে যায়।  তবে ডাকাত সদস্যদের ধরার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন