বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কালিয়াকৈরে সপ্তাহ ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ প্রদর্শনী
logo

কালিয়াকৈরে সপ্তাহ ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ প্রদর্শনী

“দেশী জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” ও “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপ্রাদ্য নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে বুধবার সকাল থেকে সপ্তাহ ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপজেলা চত্ত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ।

উপজেলা ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সঞ্জিতা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, কালিয়াকৈর থানার তদন্ত ওসি জাফর আলী খানসহ আরো অনেকে।

এ প্রদর্শনী উপলক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে প্রদর্শনী প্রঙ্গণে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- উপলক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও খামারীসহ স্থানীয় লোকজন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন