বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কালিয়াকৈরে রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রয়
logo

কালিয়াকৈরে রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রয়

সাগর আহম্মেদ,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের কালিয়াকৈরে পবিত্র রমজান উপলক্ষ্যে সুলভ মুল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় শুরু করেছে উপজেলা প্রাণীসম্পদ বিভাগ। রবিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ বিভাগের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরেনারী হাসপাতালের উদ্যোগে রমজান মাস ব্যাপী চলবে এ কার্যক্রম। এখানে প্রতি হালি ডিম ৩৮ টাকা, প্রতি কেজি দুধ ৭০ টাকা ও ব্রয়লার মুরগির মাংস কেজি প্রতি ১৮০ টাকা করে বিক্রয় করা হচ্ছে।

এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ ভেটেরেনারী সার্জন মামুনুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা সংগীতা সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা মোঃ সুমন মোল্লা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল রহমানসহ উপজেলা প্রাণীসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন এলাকার ক্রেতারা।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন