বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কালিয়াকৈরে নয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগে গ্ৰেপ্তার-১
logo

কালিয়াকৈরে নয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগে গ্ৰেপ্তার-১

গাজীপুরের কালিয়াকৈরে নয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার রায়েরচালা এলাকা থেকে তাকে গ্ৰেপ্তার করা হয়।

আটককৃত হলেন, কালিয়াকৈর উপজেলার রায়েরচালা এলাকার মৃত বছির খানের ছেলে আনোয়ার হোসেন খান।

এলাকাবাসী, শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের রায়েরচালা এলাকার এ ধষর্ণের চেষ্টার ঘটনা ঘটে। ওইদিন ওই শিশুকে কৌশলে নিজের বাড়ির পাশে ডেকে নেন আনোয়ার হোসেন। পরে তিনি ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার ডাক চিৎকারের আশেপাশে লোকজন এগিয়ে গিয়ে ওই শিশুটিকে উদ্ধার করেন। এরপর বেশ কয়েকদিন ধরে ওই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন স্থানীয় কয়েকজন লোক। কিন্তু সঠিক বিচার না পেয়ে পুলিশে খবর দেন ওই শিশুর বাবা। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে তার বাসা থেকে আনোয়ারকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করছেন।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুল সেলিম জানান, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পরে আনোয়ারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন