গাজীপুরের কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল, খাদ্য, টিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন বিতরণ করা হয়।
উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর জানা গেছে, উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা ভেটেরিনারী কর্মকর্তা ডা. মামুনুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
পরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫৪জন সুফলভোগীদের মাঝে ৩০৮টি ছাগল বিতরণ করা হয়।
এর মধ্যে প্রতি পরিবারের মাঝে ২টি করে ছাগল, ২৫ কেজি খাদ্য, ২ ফাইল টিন ও চারটি সিমেন্টের খুটি, ৫টি ফ্লোরম্যাট বিতরণ করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব