গাজীপুরের কালিয়াকৈরে একটি সড়কের ওপর থেকে অর্ধনগ্ন ক্ষতবিক্ষত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার চন্দ্রা-সাহেবাবদ সড়কের কালামপুর এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার ৬নং ওয়ার্ড কালামপুর এলাকায় বুধবার সকালে একটি সড়কের ওপর অর্ধনগ্ন ক্ষতবিক্ষত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পোশাক শ্রমিকরা। পরে লাশ দেখে কালিয়াকৈর থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ওই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এখনো নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার শরীরের উরু ও পেটের অংশে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে নৃশংসভাবে হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ এখানে ফেলে রেখে গেছে।
এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব