বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কালিয়াকৈরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর মতবিনিময়
logo

কালিয়াকৈরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর মতবিনিময়

গাজীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। তিনি মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বিএনপির এক কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন।

এসময় তার ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। তিনি বলেন, এ আসনের জনগণের সেবা ও উন্নয়নী হবে আমার প্রধান অঙ্গীকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র ফিরিয়ে আনাসহ ভোটাধিকার সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিবেশ নিশ্চিতকরণ করা হবে।

এমপি প্রার্থী বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে শ্রমিকদের নূন্যতম বেতন ৩০ হাজার টাকা করার জন্য সংসদে প্রথম অধিবেশনে প্রস্তাব রাখবেন। এছাড়াও শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, সমাজের অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকারসহ সমাজের দুর্নীতি দমনে প্রশাসনের স্বচ্ছতা জবাবদিহিতা
জনবান্ধব নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ বুলবুল, বিএনপির নেতা কাইয়ুম মনির, মিন্টু মিয়া, পৌরসভার ৬নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি জসিম পাটোয়ার, ৯নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শামসুল আলম, আব্দুল হক, নবাব আলীসহ আরো অনেকে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন