বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কালিয়াকৈরে বিএনপি নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল
logo

কালিয়াকৈরে বিএনপি নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদকপারভেজ আহম্মেদের কারা মুক্তি, মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছেন তার সমর্থক বিএনপির নেতাকর্মীরা। এর আগে একই দাবীতে উপজেলার হিজলতলী এলাকায়স্বামী নিজ অফিসে সংবাদ সম্মেলন করেছেন ওই নেতার স্ত্রী লিপিআহম্মেদ। এসময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছের তার স্বামীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবী করেন।

পরে বিকেল ৪টার দিকে ওই হিলজতলী এলাকা থেকে বিভিন্ন শ্লোগানে  বিক্ষোভ মিছিল শুরু করে হাজার হাজার বিএনপির নেতাকর্মী।

মিছিলটি ওই এলাকা থেকে শুরু করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে কালিয়াকৈর বাজার এলাকায় উপজেলা মডেল মসজিদের সামনে  গিয়ে শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডিজি দেওয়ার রাব্বানির সভাপত্বি ও সুত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির ওই সাবেক নেতার স্ত্রী লিপি আহম্মেদ, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশারফ হোসেন রবিন, বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম খান, মৌচাক ইউনিয়ন
বিএনপির সিনিয়র সহ-সভঅপতি বাবু বিধান চন্দ্র বর্মণ, যুবদল নেতা রিয়াজ মাহমুদসহ আরো অনেকে। সমাবেশে উপস্থিত ছিলেন- ওই নেতার সমর্থক নারী-পুরুষসহ বিএনপি, ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন