গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের
কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কেন্দ্রীয়
সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে এ কমিটির ফলাফল
ঘোষণা ও উপজেলা হলরুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিটির সূত্রে জানা যায়, গত ২৬ মে উপজেলা
কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের কমিটি গঠনের লক্ষ্যে
নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে ৮টি পদের
বিপরীতে ৬টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। এর মধ্যে ১২টি
মনোনয়নপত্র জমা পড়ে। পরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে
সাতটি মনোনয়ন বৈধতা পায়। পরবর্তীতে বৈধকৃত পদে কোন
প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিটির সিদ্ধান্ত ও
সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০২০) এর ৩২
(১) বিধি অনুযায়ী সভাপতি, সহ-সভাপতিসহ ৬ জনকে বিজয়ী
ঘোষণা করা হয়। সর্বশেষ মঙ্গলবার বিশেষ সাধারণ সভার
অনুমোদনক্রমে চূড়ান্তভাবে ভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষণা অনুয়ায়ী সভাপতি নির্বাচিত হয়েছেন টান সূত্রাপুর জাগরণ
কৃষক সমবায় সমিতি লিমিটেডে আনারস প্রতীক নিয়ে
মো: মোফাজ্জল হোসেন। মাছ প্রতীক নিয়ে সহ-সভাপতি
নির্বাচিত হয়েছেন পীরেরটেকী কৃষক সমবায় সমিতি লিঃ
মো: সফিকুল ইসলাম। এছাড়াও কমিটির সদস্যরা হলেন-
নামাশুলাই কৃষক সমবায় সমিতি লিঃ মোঃ আঃ করিম, বাঁশতলী
দক্ষিণ কৃষক সমবায় সমিতি লিঃ মো: আরিফুল ইসলাম,
কামারিয়া কৃষক সমবায় সমিতি লিঃ মো: নাজমুল হক,
লতিফপুর প: মহিলা সমবায় সমিতি লিঃ ফরিদা আক্তার। নতুন
কমিটির ফলাফল ঘোষণা শেষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
ফজলুর রহমানের সভাপতিত্বে উপজেলা হলরুমে সাধারণ সভা
অনুষ্ঠিত হয়।
-খবরপ্রতিদিন/ সি.ব