কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে ৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপলক্ষ্যে শহীদ পরিবার সন্মিলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, শহীদ রিতার মা রেহেনা বেগম, ওয়ারিয়র্স অব জুলাই এর জয়পুরহাট জেলা কমিটির সদস্য সচিব রাশেদুল ইসলাম ও জুলাই আহত শিক্ষার্থী হাসিবুল হক সানজিদ প্রমুখ।
অনুষ্ঠানে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয় এরপর জুলাই অভ্যুত্থানের ভিডিও চিত্র প্রদর্শনী ছাড়াও সেচ্ছায় রক্তদান কর্মসূচী, পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
-খবরপ্রতিদিন/ সি.ব
-খবরপ্রতিদিন/ সি.ব