বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
logo

জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহযোগিতার অভিযোগে।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুরে এ আদেশ জারি করেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল একইসঙ্গে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেন। এদের মধ্যে পলক, আনিসুল হক এবং সালমান এফ রহমান ইতোমধ্যেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

এর আগে গতকাল বুধবার (০৩ ডিসেম্বর) সজিব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা।

যেখানে বলা হয়, জুলাই আন্দোলনের চুড়ান্ত মুহূর্তে ঢাকাসহ সারাদেশে ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমনের পরিকল্পনা করা হয়। আর এ পরিকল্পনায় সরাসরি যুক্ত ছিলেন সজীব ওয়াজেদ জয়। জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন, এই ইন্টারনেট বন্ধ করা হয় বিশ্বের কাছে গণহত্যার তথ্য আড়াল করার জন্য।

এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর, যেখানে অভিযুক্তদের উপস্থিতি নিশ্চিত করতে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন।

খুঁজুন