বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের
logo

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

এস এম শফিকুল ইসলাম,জয়পুরহাট প্রতিনিধি:- জয়পুরহাটের কালাইয়ে ধান বোঝায় একটি ট্রাকের ধাক্কায় নবীউল ইসলাম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মোলামগাড়ী বাজার রোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত নবীউল ইসলাম উপজেলার জিন্দারপুর ইউপির পশ্চিম কুজাইল গ্রামের আফাজ উদ্দীনের ছেলে। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরর্ত আছেন বলে পরিবার সুত্রে জানাগেছে।

পুলিশ ও পরিবার সুত্রে জানাগেছে, কালাই উপজেলার কুজাইল গ্রামের বাড়ী থেকে বগুড়ার কর্মস্থলে যাচ্ছিলেন নবীউল ইসলাম। পথে মোলামগাড়ী বাজার রোড়ে ট্রাককের সাথে ধাক্কা লাগলে মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন