বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার ৫
logo

জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার ৫

জয়পুরহাট শহরের স্টেশন রোডের হরিজন পট্টি ও ফুলতলী এলাকায় সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—শহরের রেল কলোনী বিশ্বাসপাড়ার মৃত ভাদুয়া হরিজনের ছেলে মিঠুন হরিজন (৩৭), ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকার জাহিদুলের ছেলে মোস্ত হাসান (২৬), শহরের দেওয়ানপাড়ার চাঁন মিয়ার ছেলে রুবেল হোসেন (৩০), শহরের রেল কলোনী বিশ্বাসপাড়ার মিঠুন হরিজনের স্ত্রী চম্পা (৩৭) এবং শান্তিনগর ফুলতলী মোড়ের শ্যামলের স্ত্রী মুক্তি (২৬) বলে জানাগেছে। 

সেনাবাহিনী জানায়, অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ২০ লিটার চোলাই মদ, মাদক সেবনের বিভিন্ন উপকরণ ও নগদ ৫৪,৯৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়। জয়পুরহাট থানার ওসি নুর আলম সিদ্দিক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন