বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জয়পুরহাটে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
logo

জয়পুরহাটে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে হয়ে গেলো সাইক্লিং প্রতিযোগিতা। শুক্রবার (১ আগষ্ট)  সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।

পরে বটতলী পাকারমাথা হয়ে ১৫ কিলোমিটার ঘুরে আবার কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। প্রতিযোগিতায়  প্রায় দুইশতাধিক শিক্ষার্থী অংশ নেন। 

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে ২০ হাজার টাকাসহ ৪০ জনকে পুরস্কৃত করা হয়। এসময় প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী সকলকেই শান্তনা পুরস্কার দেওয়া হয়। 

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, জুলাই- আগষ্টকে স্বরন করা সেই সাথে জুলাইয়ে স্পিডকে ধারন করা, শিক্ষার্থীদের শারিরীক বিকাশ ঘটানো ও মাদক থেকে দুরে সরে পড়াশোনার প্রতি আরও বেশি আগ্রহ করে গড়ে তোলার জন্যই এই আয়োজন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন