বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জয়পুরহাটে প্লাস্টিকের বস্তায় লুকানো বিষ্ণু মূর্তি উদ্ধার, দুই পাচারকারী গ্রেপ্তার
logo

জয়পুরহাটে প্লাস্টিকের বস্তায় লুকানো বিষ্ণু মূর্তি উদ্ধার, দুই পাচারকারী গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেশপুর এলাকা থেকে কালো কষ্টিপাথরের একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‍্যাব-৫। সোমবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার কল্যাণপুর গ্রামের বাবুল হোসেন (৬৭) এবং পাঁচবিবির দানেশপুর গ্রামের মোরসালিন সরকার (২৩)।

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক সালমান ফার্সী জানান, পাচারকারীরা মূর্তিটি সীমান্তপথে ভারতে পাচারের পরিকল্পনা করছিল। কয়েকদিন নজরদারির পর সফল অভিযানে মূর্তি উদ্ধারের পাশাপাশি পাচার চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। পাচার চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন