বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জয়পুরহাটে পিয়াল হত্যা মামলা: পিতা-পুত্রসহ তিনজন নওগাঁ থেকে গ্রেপ্তার
logo

জয়পুরহাটে পিয়াল হত্যা মামলা: পিতা-পুত্রসহ তিনজন নওগাঁ থেকে গ্রেপ্তার

৫ জুন, ২৫ইং জয়পুরহাটে ছাত্রদল নেতা বিপ্লব আহমেদ পিয়াল হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পিতা-পুত্রসহ তিনজনকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নওগাঁর ধামইরহাট উপজেলার চন্দ্রকোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের ইসলামনগরের বাসিন্দা ছামছ্দ্দীন মন্ডল ওরফে চানুর ছেলে রুবেল ওরফে রুমেল হোসেন (৩৬) ও শিহাব হোসেন (২২) এবং সদর উপজেলার কুচাকুড়ি গ্রামের মৃত ছকির উদ্দিনের ছেলে ছামছ্দ্দুীন মন্ডল ওরফে চানু (৬০)। তারা সম্পর্কে পিতা-পুত্র।

সংশ্লিষ্ট সুত্র জানায়, গত ২৮ মে দুপুর ১২টার দিকে শহরের ইসলামনগরের একটি মোটরসাইকেল গ্যারেজের সামনে পূর্ব বিরোধের জেরে ছাত্রদলের নেতা বিপ্লব আহমেদ পিয়ালের ওপর ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। আহত অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত পিয়ালের মা ইতি বেগম বাদী হয়ে জয়পুরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে পুলিশ ও র‍্যাব যৌথভাবে অভিযান চালিয়ে ইতোমধ্যে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে।

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক সালমান ফার্সী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন