ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে ১৫৬ জন যাত্রীর কাছ থেকে আদায়কৃত মোট ৭০ হাজার ৫০০ টাকা ফেরত দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী।
সেনা সূত্র জানায়, ঢাকাগামী বিভিন্ন পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করছিল। এ অভিযোগে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কালাই ও ক্ষেতলাল উপজেলায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। যাত্রীদের টিকিট যাচাই-বাছাই করে অতিরিক্ত ভাড়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরিবহন কোম্পানিকে তা ফেরত দিতে বাধ্য করা হয়।
ফেরত দেওয়া অর্থের পরিমাণ: শ্যামলী এন্টারপ্রাইজ: ৬,৫০০ টাকা, তিশা এন্টারপ্রাইজ: ৮,৫০০ টাকা, ওরিন এসি: ১১,৫০০ টাকা, পঞ্চগড় এক্সপ্রেস: ৬,০০০ টাকা, মুরাদ এন্টারপ্রাইজ: ২৭,০০০ টাকা, তানজিল এক্সপ্রেস: ২,০০০ টাকা, এসএ প্লাস পরিবহন: ৯,০০০ টাকা।
ক্যাপ্টেন তৌফিক বলেন, “সাধারণ যাত্রীদের স্বার্থে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” তিনি জানান, গত তিন দিনে জেলায় প্রায় ৫০০ যাত্রীকে মোট ১ লাখ ৪৯ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব