বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত
logo

জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জয়পুরহাটে দিনে দুপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিপ্লব আহম্মেদ পিয়াল (৩০) নামের ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তার বাড়ি জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের স্বীকার হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত পিয়াল জয়পুরহাট শহর শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ইসলামনগরের মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে।

স্বজনদের অভিযোগ, স্থানীয় সোহেল, রোমেল, শিহাব এবং রাজ্জাক নামের কয়েকজন ব্যক্তি এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। নিহত পিয়াল তাদের এই কর্মকাণ্ডে বাধা দেওয়ায় পূর্বেও একাধিকবার হামলার শিকার হন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা সুষ্ঠু বিচার দাবি করেছে।
জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন