বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জয়পুরহাট জেলা যুবলীগের আহ্বায়ক মিলন গ্রেপ্তার
logo

জয়পুরহাট জেলা যুবলীগের আহ্বায়ক মিলন গ্রেপ্তার

জয়পুরহাট জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রাসেল দেওয়ান মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার মিরপুর-১ এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জয়পুরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার যুবলীগ নেতা রাসেল দেওয়ান মিলন (৪৬) জয়পুরহাট শহরের শান্তিনগর মহল্লার দেওয়ান বিল্লাত হোসেনের ছেলে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, গতকাল মঙ্গলবার যৌথবাহিনী অভিযানের সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১ দারুস সালাম থানা এলাকা থেকে রাসেল দেওয়ান মিলনকে গ্রেপ্তার করে। খবর পেয়ে রাতেই ঢাকা যাওয়া হয়। রাত সাড়ে ৩টার দিকে তাকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। আজ বুধবার তাকে জয়পুরহাট আনার পর আদালতে পাঠানো হয়েছে।

ওসি মো: আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার রাসেল দেওয়ান মিলনকে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে। তার নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন