জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৫৫ জন শিক্ষার্থী সবাই জিপিএ-৫ পেয়ে শতভাগ সাফল্য অর্জন করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আড়াইটায় কলেজ কর্তৃপক্ষের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, এ কৃতিত্ব ধারাবাহিক সাফল্যেরই অংশ। কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিকনির্দেশনা ও অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হকের তত্ত্বাবধানে এ সাফল্য অর্জিত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যাডেট কলেজগুলো সবসময়ই সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা ও নানামুখী সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের জন্য পরিচিত। শিক্ষার্থীরা তাদের এ অর্জনের পেছনে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষকমণ্ডলী এবং বিশেষভাবে অভিভাবকদের নিরন্তর সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন।
কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক বলেন, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে এবং প্রতিষ্ঠানটি জাতীয় শিক্ষাক্ষেত্রে আরও অবদান রাখবে।
-খবরপ্রতিদিন/ সি.ব