বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন জয়া আহসান সন্তানের মা হতে চান!
logo

জয়া আহসান সন্তানের মা হতে চান!

১৯৯৮ সালে অভিনেত্রী জয়া আহসান। ভালোবেসে ফয়সাল আহসানকে বিয়ে করেন। ২০১১ সালে বিচ্ছেদের পথে হাটে এই জুটি। এরপর আর নতুন করে কোনো সম্পর্কে জড়াননি জয়া আহসান। 

বিচ্ছেদের পর একটা লম্বা সময় কেটে গেলে, তবে সন্তানের মা হওয়ার ইচ্ছে রয়েছে জয়ার।

জয়া আহসান সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন।

বর্তমানে ওপার বাংলার ‘ডিয়ার মা’ ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছেন জয়া।

এই ছবিতেও উঠে এসেছে দত্তক নেওয়া সন্তান নিয়ে একই প্রশ্ন। যেই প্রশ্নের জবাবেই অভিনেত্রী জানালেন, বাস্তবে মা হতে চান তিনি। তবে সন্তানধারণ করে নয়, বরং দত্তক নিয়ে।

জয়া বলেন, আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী। আমি নিজে চেষ্টাও করেছিলাম। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সন্তান দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে।

জয়া ও তার বোন (অভিনেত্রী কানা মাসউদ) মিলে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখনও কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

তার কথায়, আসলে নানা রকমের জটিলতা রয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে শিশু দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে।

দম্পতিদেরও সন্তান দত্তক নেওয়ার পরামর্শ দেন জয়া।

তিনি বলেন,যাদের একটি করে সন্তান থাকে, তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসাবে বাইরে থেকে দত্তক নিতেই পারেন। তা হলে সেই শিশুগুলি একটি পরিবার পেয়ে যাবে।

‘ডিয়ার মা’ ছবির ট্রেলারে জয়ার সঙ্গে তার দত্তক সন্তানের রসায়ন তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে অভিনেত্রী জানান, তিনি নিজেও একজন সংবেদনশীল মানুষ এবং সন্তান দত্তক নিতে চান। তাই এই চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে সুবিধা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন