বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় জুলাই পদযাত্রায় এনসিপি নেতারা বলেন: গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে মুক্ত করবোই
logo

জুলাই পদযাত্রায় এনসিপি নেতারা বলেন: গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে মুক্ত করবোই

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে জুলাই পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। তাদের এই কর্মসূচিতে বাধা দিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। 
হামলা ও ভাঙচুরও চালিয়েছে। এজন্য গোপালগঞ্জকে ‘মুজিববাদ’ মুক্ত করার ঘোষণা দিয়েছে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, যেকোনো মূল্যে তারা গোপালগঞ্জকে ‘মুজিববাদ’ মুক্ত করে ছাড়বেন।

আজ বুধবার ১৬ জুলাই দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্কে আয়োজিত সমাবেশে নাহিদ ইসলাম এই কথা বলেন।

এনসিপির সমাবেশে যোগ দেওয়া জনতাকে সাহসী সন্তান আখ্যায়িত করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আপনারা যারা আজ এখানে উপস্থিত হয়েছেন আপনারা সাহসী সন্তান। আমরা জানি, যদি বাধা দেওয়া না হতো, ভয় তৈরি করা না হতো, লোকে লোকারণ্য হতো এই সমাবেশ।

নাহিদ ইসলাম বলেন, আমরা গোপালগঞ্জে এসেছিলাম জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। এখানে কোনো যুদ্ধের আহ্বান নিয়ে আসিনি। আমরা গোপালগঞ্জের নাম পাল্টাতে আসিনি। আমরা এসেছি গোপালগঞ্জের মানুষের অধিকার রক্ষার জন্য।

এনসিপির আহ্বায়ক বলেন, মুজিববাদীরা আজ আমাদের বাধা দিয়েছে। আমরা গত জুলাই আন্দোলনে বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই। সেই লড়াইয়ে আমরা টিকেছিলাম। আজ বাধা দেওয়া হয়েছে। দ্বিগুণ গতিতে আমরা জবাব দেব।

নাহিদ ইসলাম বলেন, আপনারা যারা নতুন বাংলাদেশের পক্ষে, আপনাদরে দায়িত্ব নিতে হবে। নিজেদের রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই নায়ক বলেন, গোপালগঞ্জের সাথে কোনো বৈষম্য হবে না। কিন্তু গোপালগঞ্জে কোনো সন্ত্রাসীদের আস্তানা সহ্য করব না। তিনি বলেন, এই আওয়ামী লীগ সনাতন ভাই-বোনদের জমি দখল করেছে। আমরা সকল ধর্মের অধিকার মান মর্যাদা রক্ষা করব।

তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, আজ কোন সাহসে এখানে মুজিববাদীরা আমাদের কর্মসূচিতে বাধা দিয়েছে। গোপালগঞ্জে কারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। আমরা আবার আসব। গোপালগঞ্জ থেকে মুজিববাদিকে মুক্ত করেই ছাড়বো।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন