দেশ গড়তে "জুলাই পদযাত্রা" সোমবার জামালপুর আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এখানে পদযাত্রা ও পথসভা করবেন নেতৃবৃন্দ।
দেশব্যাপী চলমান পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবেই এনসিপির নেতৃবৃন্দ জামালপুরে আসবেন।
দেশব্যাপী চলমান পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবেই এনসিপির নেতৃবৃন্দ জামালপুরে আসবেন।
শনিবার (২৬ জুলাই) বিকেলে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব লুৎফর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৭ জুলাই (রবিবার) শেরপুরের কর্মসূচি শেষে সন্ধ্যায় জামালপুর অবস্থান করবেন এনসিপি’র কেন্দ্রীয় নেতারা। রাত ৮টায় চামড়াগুদাম মাদরাসা, হযরত শাহজামাল (র.)-এর মাজার ও দয়াময়ী মন্দির পরিদর্শনের পাশাপাশি হরিজন পল্লীতে নেতারা মতবিনিময় সভায় অংশ নেবেন। তারপর তারা সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে ২৮ জুলাই সোমবার সকাল ৯টায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে সকাল ১১টায় শহরের গেইটপাড় থেকে তারা পদযাত্রা শুরু করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ করবেন। সেখানে অনুষ্ঠিত হবে এক পথসভা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়,পদযাত্রা ও অন্যান্য কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তানসিম জারা, নাহিদ সরওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ অনান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর আমীন শুভ, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-আহবায়ক হিফজুর রহমান বকুল, সংগঠক মোসাদ্দেকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার যুগ্ম-সমন্বয়কারী শাহেদুর রহমান সম্রাট ও ফজলুর রহমান, সদস্য ওয়াসিমুল সামীসহ জেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
-খবরপ্রতিদিন/ সি.ব