জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকায় নিহত ভোলার গেজেটভুক্ত ৪৭ জন শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসক মো: আজাদ জাহান ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার গুপ্তমুন্সি নামক এলাকার শহীদ শামিম হাওলাদারের কবরে পুষ্পমাল্য প্রদান করেন।
এছাড়াও পৃথক পৃথকভাবে অন্যান্য শহীদদের কবরেও উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে গণঅভ্যুত্থান দিবন উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় ২৪ এর ৫ আগস্ট ৩৬ জুলাই উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস নিয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্যদের মাঝে অর্থ সহায়তার চেক প্রদান করা হয়।
জেলা প্রশাসক মো: আজাদ জাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শরীফুল হক, জেলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, ইসলামী আন্দোলন উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, বৈষম্যবিরোধী ছাত্র নেতা রাহিম ইসলামসহ জুলাই-আগস্টে শহীদ ও আহত পরিবারের সদস্যরা।
এসময় বক্তারা বলেন, জুলাই-আগস্টে শহীদ ও আহতদের অবদান কখনই ভোলার নয়। সরকার সব সময়ই তাদের পাশে রয়েছে। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার রাজপথে ভোলা জেলার বিভিন্ন উপজেলার ৪৭ জন ব্যক্তি শহীদ হন। এছাড়া ৪ আগষ্ট ব্যাপক সহিংসতায় ভোলা শহরের নতুন বাজারে পুলিশের গুলিতে নিহত হন ছাতা মেরামতের কারিগর মো: জসিম উদ্দিন।
-খবরপ্রতিদিন/ সি.ব