বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় জুলাই হত্যাকাণ্ড// মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে
logo

জুলাই হত্যাকাণ্ড// মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় একযোগে ৩৯ জন আসামিকে আনা হয়েছে।

আজ রোববার (২০ জুলাই) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আসামিদের মধ্যে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আনিসুল হকসহ ১৪ জন এবং কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক পরিচালক জিয়াউল আহসানসহ অপর ১৪ জনকে আদালতে আনা হয়।

অন্যদিকে, কাশিমপুরে কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপু মনিসহ ১৫ জন এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে হাজির করা হয়।

এছাড়া সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলকসহ আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ৯ মন্ত্রী এমপি বদি ও পুলিশ কর্মকর্তা।

মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ মোট সাত মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয় সাবেক এই মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের। তবে প্রসিকিউশন বলছে তদন্ত শেষ না হওয়ায় সব মামলাতেই সময় আবেদন করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন