জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদদের স্মরণে জামালপুরে "এক শহীদ, এক বৃক্ষ" কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজের মহিলা হোস্টেল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচি আয়োজন করা হয়।
এতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, কলেজ কর্তৃপক্ষ, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল এ দেশের গণতন্ত্রের এক ঐতিহাসিক অধ্যায়। সেই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, আজকের এই বৃক্ষরোপণের মাধ্যমে তাঁদের স্মৃতি স্মরণ করা এক প্রশংসনীয় উদ্যোগ। শহীদদের স্বপ্নের দেশ গড়তে আমাদের সবাইকে পরিবেশ রক্ষায় আরও সচেতন হতে হবে। এই বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি বার্তা। জীবন দিতে হয় যেমন মুক্তির জন্য, তেমনি পরিবেশ বাঁচাতে আমাদের এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ বলেন, এই ক্যাম্পাসে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ আমাদের গৌরব ও দ্বায়িত্বের প্রতীক। আমাদের শিক্ষার্থীরা যেন এ থেকে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেম ও পরিবেশবোধে উজ্জীবিত হয়, সেই প্রত্যাশা করি। শহীদদের আত্মত্যাগের ইতিহাস আমাদের শিক্ষা দেয় কিভাবে ন্যায়ের পথে দৃঢ় থাকতে হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান লিখন, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, বৈষম্য বিরোধী শিক্ষার্থী ফোরামের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন প্রজাতি গাছের চারা রোপণ করা হয়।অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা শহীদদের নামে গাছের চারা রোপণ করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশে ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
-খবরপ্রতিদিন/ সি.ব
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে "এক শহীদ, এক বৃক্ষ" কর্মসূচি পালিত
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে "এক শহীদ, এক বৃক্ষ" কর্মসূচি পালিত
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদদের স্মরণে জামালপুরে "এক শহীদ, এক বৃক্ষ" কর্মসূচি পালন করা হয়েছে।শনিবার (১৯ জুলাই) বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজের মহিলা হোস্টেল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচি আয়োজন করা হয়।এতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, কলেজ কর্তৃপক্ষ, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল এ দেশের
গণতন্ত্রের এক ঐতিহাসিক অধ্যায়। সেই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, আজকের এই বৃক্ষরোপণের মাধ্যমে তাঁদের স্মৃতি স্মরণ করা এক প্রশংসনীয় উদ্যোগ। শহীদদের স্বপ্নের দেশ গড়তে আমাদের সবাইকে পরিবেশ রক্ষায় আরও সচেতন হতে হবে। এই বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি বার্তা। জীবন দিতে হয় যেমন মুক্তির জন্য, তেমনি পরিবেশ বাঁচাতে আমাদের এগিয়ে আসতে হবে।সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ বলেন, এই ক্যাম্পাসে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ আমাদের গৌরব ও দ্বায়িত্বের প্রতীক। আমাদের শিক্ষার্থীরা যেন এ থেকে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেম ও পরিবেশবোধে উজ্জীবিত হয়, সেই
প্রত্যাশা করি। শহীদদের আত্মত্যাগের ইতিহাস আমাদের শিক্ষা দেয় কিভাবে ন্যায়ের পথে দৃঢ় থাকতে হয়।বৃক্ষরোপণ কর্মসূচিতে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান লিখন, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, বৈষম্য বিরোধী শিক্ষার্থী ফোরামের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন প্রজাতি গাছের চারা রোপণ করা হয়।অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা শহীদদের নামে গাছের চারা রোপণ করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশে ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত