বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি জোট নয়, ৩০০ আসনেই একক লড়াই, নবীনগর জনসভা থেকে জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ অংশগ্রহণের ঘোষণা ভিপি নুরের
logo

জোট নয়, ৩০০ আসনেই একক লড়াই, নবীনগর জনসভা থেকে জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ অংশগ্রহণের ঘোষণা ভিপি নুরের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণঅধিকার পরিষদের নির্বাচনী জনসভায় দলটির কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুর ঘোষণা দিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের দল ৩০০ আসনেই এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। কোনো ধরনের জোটে না যাওয়ার বিষয়েও তিনি স্পষ্ট অবস্থান জানান।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে নবীনগর হাইস্কুল মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, দেশ ১৬ বছরের দুঃশাসনে বিপর্যস্ত। জনগণের আন্দোলনের মুখে আগের ক্ষমতাসীনরা যেভাবে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, তা থেকে শিক্ষা নেওয়া উচিত। এবার জনগণের ভোটই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ। জাতীয় নির্বাচনে ফেব্রুয়ারির মধ্যেই ভোট গ্রহণ সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, দু–একটি আসন ভাগাভাগির জন্য কারও সঙ্গে জোটে যাওয়ার কোনো রাজনীতি আমরা করি না। গণঅধিকার পরিষদ ৩০০ আসনেই এককভিত্তিতে নির্বাচনে লড়বে।

এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী সমাজসেবক নজরুল ইসলাম নজুকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

জনসভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ নবীনগর শাখার সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান, মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ

খুঁজুন