বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জননিরাপত্তা বৃদ্ধি ও মহাসড়কে নিরাপদ যাত্রা নিশ্চিতে সিরাজগঞ্জের মহাসড়কে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট
logo

জননিরাপত্তা বৃদ্ধি ও মহাসড়কে নিরাপদ যাত্রা নিশ্চিতে সিরাজগঞ্জের মহাসড়কে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট

বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ:- জননিরাপত্তা বৃদ্ধি, মহাসড়কে ডাকাতি রোধ ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছে সেনাবাহিনী।

মঙ্গলবার রাত ১১টা থেকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের গোলচত্বর এলাকায় সেনাবাহিনীর সদস্যরা এ চেকপোস্টের কার্যক্রম শুরু করেন। এ কার্যক্রম প্রতিদিন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিচালিত হবে।

সিরাজগঞ্জ ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনা সদস্যরা দূরপাল্লার যানবাহনগুলো তল্লাশির পাশাপাশি যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে কাজ করছেন।

এছাড়াও মহাসড়কে বেপোরোয়াভাবে চলাচলকারী যানবাহনগুলোকে সতর্কবার্তা দেওয়ার বিষয়টিও চেকপোস্টে গুরুত্ব পাচ্ছে। এছাড়া বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীদের আইনের আওতায় আনার পাশাপাশি মাদক ও অস্ত্র উদ্ধারে কাজ করছেন সেনা সদস্যরা।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন