বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জনগণের ভালোবাসাই আমার রাজনীতির মূল প্রেরণা: সাবেক এমপি মোশারফ হোসেন
logo

জনগণের ভালোবাসাই আমার রাজনীতির মূল প্রেরণা: সাবেক এমপি মোশারফ হোসেন

ঈদ-উল-আযহার পরে সোমবার ( ৯ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন নিজের নির্বাচনী এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন। নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন বাজার ও গ্রামীণ জনপদে এই কর্মসূচিতে স্থানীয় জনতার বিপুল অংশগ্রহণ দেখা যায়।

গণসংযোগের সময় সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, জনগণের ভালোবাসাই আমার রাজনীতির মূল প্রেরণা। বিএনপি কখনোই সাধারণ মানুষ থেকে মুখ ফিরিয়ে নেয়নি, আমিও নেব না। তিনি আরও বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন জনগণের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।

এই সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো: আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, এছাড়াও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী ও নন্দীগ্রাম এমএইচ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শকিল সহ দলীয় নেতাকর্মীরা।

গণসংযোগে কোনো আক্রমণাত্মক বক্তব্য না দিয়ে মোশারফ হোসেন তুলে ধরেন সম্প্রীতি, মানবিকতা এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার। তিনি বলেন, এই গণসংযোগ কোনো রাজনৈতিক কৌশল নয়, এটি মানুষের সঙ্গে হৃদয়ের সম্পর্ক নবায়নের একটা সুযোগ।  

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন