বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জনগণের নিরাপত্তায় ডিবি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে: ডিবি প্রধান
logo

জনগণের নিরাপত্তায় ডিবি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে: ডিবি প্রধান

তানভীর খান (স্টাফ রিপোর্টার,ঢাকা):- আজ (৪ মার্চ ২০২৫) রাত ৮ টার পর গুলশান-১ এ অবস্থিত পুলিশ প্লাজায় ঢাকা মহানগরে শপিংমলকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি প্রসঙ্গে ব্রিফিং করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার(ডিবি) রেজাউল করিম মল্লিক। 

অতিরিক্ত পুলিশ কমিশনার(ডিবি) বলেন, গুলশান, বনানী, ডিএনসিসি-১, ডিএনসিসি-২ এর মধ্যে যেসব মার্কেট পড়ে সেসব মার্কেট আমি ঘুরে এসেছি। প্রতিটি মার্কেটে নিরাপত্তা বজায় রয়েছে। ডিএমপি থেকে যে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনা মোতাবেক আমি ক্রেতা, দোকানদার এবং মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা নিরাপত্তা ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। জনগণের নিরাপত্তায় অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং ডিবি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। 

তিনি বলেন, আমরা পবিত্র রমজান মাসে যেন আমাদের সর্বোচ্চ সেবা দিয়ে যেতে পারি, আসন্ন পবিত্র ঈদুল ফিতর যেন আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি এজন্য সকলকে এগিয়ে আসতে হবে। জনগণের জান-মালের নিরাপত্তাসহ ঢাকা মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, ঢাকা মহানগরের প্রতিটি জায়গায় আমাদের ফুট পেট্রোল রয়েছে, চেক পোস্ট রয়েছে, ডিবি পুলিশ রয়েছে, হোন্ডা পার্টি রয়েছে। জনগণের সার্বিক নিরাপত্তার জন্য আমরা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি।

ব্রিফিংয়ের আগে অতিরিক্ত পুলিশ কমিশনার(ডিবি) গুলশান পুলিশ প্লাজা কনকর্ডের কয়েকটি ফ্লোরে ক্রেতা ও দোকান মালিকদের সাথে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কথা বলেন।

ব্রিফিংয়ের সময় গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ তারেক মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন