বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জমি নিয়ে সংঘর্ষে ৯০ বছরের বৃদ্ধের মৃত্যু
logo

জমি নিয়ে সংঘর্ষে ৯০ বছরের বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুকুমার দেব (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ছয়জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে ৬ নভেম্বর রোজ বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিরপুর গ্রামের সুকুমার দেব ও রবীন্দ্র দেবের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে রবীন্দ্র দেবের পক্ষের কয়েকজন লোহার রড, পাইপ, দা ও লাঠিসহ প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে সুকুমার দেবসহ ছয়জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর আহত সুকুমার দেবকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়।

আহতদের মধ্যে দুজনের মাথায় গুরুতর আঘাত লেগে হাড় ভেঙেছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। হামলার সময় এক নারীর গলা থেকে দুই ভরি ওজনের স্বর্ণের চেইন ও ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

নিহতের ছেলে অশোক দেব বলেন, “ওরা অনেক দিন ধরে আমাদের জমি দখলের চেষ্টা করছিল। শেষ পর্যন্ত বাবাকেও তারা মেরে ফেলল।”

ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায় এবং বাদীপক্ষকে মামলা না করার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদ আহমেদ জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন