বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জমি নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের শাবলের আঘাতে মৃত্যু
logo

জমি নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের শাবলের আঘাতে মৃত্যু

ঝালকাঠিতে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে মো. সমির মল্লিক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে কৃষ্ণকাঠি গ্রামের মল্লিক বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত সমির মল্লিক ওই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে। স্থানীয় সূত্র ও স্বজনদের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরে সমির মল্লিকের সঙ্গে তার চাচাতো ভাই বাবুল মল্লিকদের বিরোধ চলছিল।

মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় সমির মল্লিক ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং তিনি মাটিতে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝলকাঠি সদর থানার তদন্ত ওসি মো: মেহেদী হাসান সাংবাদিকদের বলেন , নিহত সমিরের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য তবে নিহতের পরিবার দাবি করেছে, চাচাতো ভাই বাবুল মল্লিক শাবল দিয়ে আঘাত করায় তার মৃত্যু হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন