বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এ্যাড: মনা খুলনাবাসী গেল ১৫ বছরে লুটপাটের শ্বেতপত্র দেখতে চায়
logo

জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এ্যাড: মনা খুলনাবাসী গেল ১৫ বছরে লুটপাটের শ্বেতপত্র দেখতে চায়

খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, খুলনা মহানগরীর পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ২২টি খাল দখলমুক্ত ও সংস্কার না করা, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা এবং জলাধার ভরাট হয়ে যাওয়াতেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে জলাবদ্ধতা নিরসনের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা। দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার পাশাপাশি খুলনাবাসী এখন গেল ১৫ বছরে খাল খনন, ড্রেন নির্মাণ ও পরিষ্কার এবং বর্জ্য অপসারণ খাতে লুটপাটের শে^তপত্র দেখতে চায়। ভোটাধিকার থাকলে জনগণের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা থাকে: তাহলে লুটপাট করলে জনগণই তাকে লাল কার্ড দেখাতে পারে। 

আওয়ামী সরকারের এমপি-মন্ত্রীদের তো দূরের স্থানীয় জনপ্রতিনিধিদেরও জনগণের প্রতি নূ্যূনতম জবাবদিহিতা ও দায়বদ্ধতা ছিল না। সে কারণে সীমাহীন লুটপাটে হাজার হাজার কোটি টাকা লোপাটকারীরা এখন পলাতক।

গতকাল বুধবার দুপুরে নগরীর ৩১নং ওয়ার্ডের জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে স্থানীয়দের সামনে এসব কথা বলেন তিনি।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক বদরুল আনাম খান. ৩১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গাজী আফসার উদ্দিন মাস্টার. সাধারণ সম্পাদক মোঃ আমিন আহমেদ.বিএনপি নেতা মোখলেছুর রহমান মঞ্জু, কামরুজ্জামান টুকু.জাকির হোসেন, গোলজার হোসেন. ইঞ্জিনিয়ার মিজানুর রহমান. ইয়াকুব আলী.জাহাঙ্গীর হোসেন. সেলিম হোসেন মন্টু, নাজমুল হাসান নাসিম. কাজী সান্টু ও রাকিবুল ইসলাম মতি প্রমুখ। এ সময়ে জলাবদ্ধ এলাকার পানি দ্রুত অপসারণের নানান বিষয়ে স্থানীয়দের সাথে পরামর্শ করেন বিএনপি নেতা এড. শফিকুল আলম মনা। পরে কেসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এর আগে, বুধবার সকালে নগরীর ২২নং ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ফ্রি ডেন্টাল ক্যাম্প উদ্বোধন করেন নগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। এসময়ে তিনি বলেন, জনগনের ভোটে আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সকল প্রকার স্বাস্থ্য সেবা জনগনের দোরগড়ায় পৌঁছে দেয়া হবে। তারেক রহমানের নেতৃত্বে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন