বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় জকসু নির্বাচন ২৭ নভেম্বর
logo

জকসু নির্বাচন ২৭ নভেম্বর

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) । রোডম্যাপ অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম পর্যায়ে নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ রোডম্যাপের কথা জানানো হয়।

রোডম্যাপ অনুযায়ী অক্টোবর মাসের ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন এবং কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশন ১১তম দিনে তফসিল প্রস্তুত ও ঘোষণা করবে।

নির্বাচন কমিশন নির্ধারণ করবে ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন, ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়ের মাধ্যমে জকসু নির্বাচন নীতিমালা ও আচরন বিধি প্রনয়ন, জকসু নির্বাচন তফসিল প্রস্তুত ও ঘোষণা, ভোটার তালিকা প্রস্তুত, খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার তালিকা সংশোধন (আপত্তি/অন্তর্ভূক্তিসহ), চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ,কমিশন নির্ধারণ করবে, মনোনয়ন জমা দান,মনোনয়ন বাছাই,মনোনয়নে আপত্তি (যদি থাকে) নিষ্পত্তিকরণ, চূড়ান্তপ্রার্থী তালিকা প্রকাশ, প্রচার।

তাছাড়া আরো উল্লেখ করা হয়, ভোটগ্রহণ ও অফিসিয়াল ফলাফল প্রকাশ করা হবে চলতি বছরের সালের ২৭ নভেম্বর। এবং এ বিষয়গুলো সংবিধি/বিধি মোতাবেক রোডম্যাপ বাস্তবায়িত হবে।

এর আগে, সম্পূরক বৃত্তি কার্যকর করা, কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপসহ তিন দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা অনশনে বসেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন