বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি জিএম কাদেরের বাসভবনে হামলা
logo

জিএম কাদেরের বাসভবনে হামলা

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের সেনপাড়ার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে নয়টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জাতীয় পার্টের নেতা-কর্মীদের মধ্যে উত্তজনা বিরাজ করছে।

অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ ঘটনায়। আছে সেনাবাহিনী। এই ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে নগরীতে।

জাতীয় পার্টির নেতাকর্মীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র ও এনপিপির নেতা কর্মীরা এই হামলা চালিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, জাতীয় পার্টির নেতা-কর্মীরাই তাদের বিক্ষোভ মিছিলে হামলা করেছে। আমাদের কোনো নেতাকর্মীই জিএম কাদেরর বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জিএম কাদেরকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে রাত সাড়ে আটটার দিকে বৈষম্য বিরোধী ছাত্ররা নগরীতে বিক্ষোভ করে, যোগ দেয় এনপিপির নেতা কর্মীরাও । সেই বিক্ষোভ পৌছায় নগরীর সেনপাড়া এলাকায়। সেখানে পৌছামাত্র কে বা কারা জিএম কাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বাড়ির জানালার থাই গ্লাস ভেঙ্গে যায়। বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। তবে তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলে।

এ ঘটনা ছড়িয়ে পড়লে দ্রুত জাতীয় পার্টির নেতা-কর্মীরা ঘটনাস্থলে আসলে বৈষম্যবিরোধী চলে যায়। তবে, এই ঘটনায় নগর জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

মহানগর জাতীয় পার্টির সভাপতি ও কো- চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তাফা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাই বলেই এই ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, এখন পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। আমরা যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন