বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জিডিইউতে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
logo

জিডিইউতে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

 সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (জিডিইউ) কেন্দ্রে ও উপকেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর এ ইউনিটে মোট ৩৮৮৬ জন পরীক্ষার্থী জিডিইউ-কে কেন্দ্র হিসেবে নির্বাচন করেন। তাদের মধ্যে ৩২২৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এবং ৬৫৭ জন অনুপস্থিত ছিলেন। জিডিইউ কেন্দ্রে উপস্থিতির হার ৮৩.০১ শতাংশ। পরীক্ষা চলাকালে জিডিইউ’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ কেন্দ্র ও উপকেন্দ্রসমূহ পরিদর্শন এবং সার্বিক পরিবেশ ও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এসময় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক শিক্ষার্থী, এলাকাবাসী, গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল সহযোগী প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন