বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা ও তার ভাই যশোরে আটক
logo

ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা ও তার ভাই যশোরে আটক

ইয়ানূর রহমান, যশোর বিশেষ প্রতিনিধি:- যশোর ডিবি পুলিশ ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে আটক করেছে। (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার সময় যশোর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসার জন্য গেলে স্থানীয়রা তাকে চিনতে পেরে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে উত্তম-মধ্যম দিয়ে যশোর জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় তার সঙ্গে থাকা ছোট ভাই সুমনকেও আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষমতায় থাকাকালীন আবুল কালাম আজাদ বারোবাজার এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ১২টি মামলা রয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন