আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা শোভনীয় নয় বলে। তিনি বলেন, ঝিনাইদহে এনসিপির সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেটিকে এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে, বিএনপিও একইভাবে দেখছে।
সোমবার (২৫ মে) চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতাসংক্রান্ত বিচারিক আদালতগুলো ছুটির দিনেও খোলা রাখার বিষয়ে সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করেছে। সুপ্রিম কোর্ট এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং আদালতগুলো খোলা থাকবে।
তিনি আরও বলেন, রামিসা হত্যা মামলায় ২৪ ঘণ্টার মধ্যে আসামির জবানবন্দি নেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। আগামী ১ জুন থেকে মামলাটির বিচার কার্যক্রম শুরু হবে। মামলাটি দ্রুত বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার (২২ মে) ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পাটওয়ারী অভিযোগ করেন, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতে তাদের ওপর হামলা চালায়। প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, পরে হকিস্টিক দিয়ে হামলা করা হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন।
ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী
ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা শোভনীয় নয় বলে। তিনি বলেন, ঝিনাইদহে এনসিপির সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেটিকে এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে, বিএনপিও একইভাবে দেখছে। সোমবার (২৫ মে) চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতাসংক্রান্ত বিচারিক আদালতগুলো ছুটির দিনেও
খোলা রাখার বিষয়ে সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করেছে। সুপ্রিম কোর্ট এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং আদালতগুলো খোলা থাকবে। তিনি আরও বলেন, রামিসা হত্যা মামলায় ২৪ ঘণ্টার মধ্যে আসামির জবানবন্দি নেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। আগামী ১ জুন থেকে মামলাটির বিচার কার্যক্রম শুরু হবে। মামলাটি দ্রুত বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত শুক্রবার (২২ মে) ঝিনাইদহ
পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পাটওয়ারী অভিযোগ করেন, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতে তাদের ওপর হামলা চালায়। প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, পরে হকিস্টিক দিয়ে হামলা করা হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত